News71.com
 Bangladesh
 25 Jan 21, 07:21 PM
 217           
 0
 25 Jan 21, 07:21 PM

করোনা আপডেটঃ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৮ ও শনাক্ত ৬০২ জন

করোনা আপডেটঃ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৮ ও শনাক্ত ৬০২ জন

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৪১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৬০২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩২ হাজার ৪০১ জনে। সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন সুস্থ হয়েছেন ৫৬৬ জন। মোট সুস্থ হলেন ৪ লাখ ৭৬ হাজার ৯৭৯ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন