News71.com
 Bangladesh
 25 Jan 21, 07:21 PM
 217           
 0
 25 Jan 21, 07:21 PM

বিএনপি বিমানের দুর্নীতির জন্মদাতা॥ প্রতিমন্ত্রী মাহবুব আলী

বিএনপি বিমানের দুর্নীতির জন্মদাতা॥ প্রতিমন্ত্রী মাহবুব আলী

নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, বিমানের দুর্নীতি বিএনপির আমলে তৈরি হয়েছে। আজ সোমবার (২৫ জানুয়ারি) সকালে জাতীয় সংসদে এক আলোচনায় বিরোধী দলের সদস্যদের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এসময় প্রতিমন্ত্রী মাহাবুব আলী বলেন, বিএনপি বিমানের দুর্নীতির জন্মদাতা। বিমানের অব্যবস্থাপনা তাদের আমলে তৈরি হয়েছিল। বিএনপির আমলে তারা বিমানকে লুটপাটের আখড়া বানিয়েছিল। হাওয়া ভবন তৈরি করে সর্বত্র দুর্নীতি, লুটপাট চালানো হয়েছে। এখন বিমানে দুর্নীতি হয় না বলবো না, সামান্য হয়। আমরা তার বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন