News71.com
 Bangladesh
 25 Jan 21, 07:00 PM
 206           
 0
 25 Jan 21, 07:00 PM

কর্মস্থল থেকে বিদায় নিয়ে বাড়ি ফেরা হলো না শিক্ষকের।।

কর্মস্থল থেকে বিদায় নিয়ে বাড়ি ফেরা হলো না শিক্ষকের।।

নিউজ ডেস্কঃ কর্মস্থল থেকে শেষ বিদায় নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন সদ্য অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক সদরুদ্দিন।

গতকাল রবিবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ-কোলা সড়কের গাজীর বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সদরুদ্দিন ঝিনাইদহ শহরের আদর্শ পাড়ার বাসিন্দা ও যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক ছিলেন।

এদিন কলেজের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন