News71.com
 Bangladesh
 25 Jan 21, 06:59 PM
 212           
 0
 25 Jan 21, 06:59 PM

দেশের ৭৫ শতাংশ মানুষ টিকা নিতে আগ্রহী ।। গবেষণা

দেশের ৭৫ শতাংশ মানুষ টিকা নিতে আগ্রহী ।। গবেষণা

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের টিকা নিতে দেশের ১৮ বছরের বেশি বয়সী প্রায় ৭৫ শতাংশ মানুষ আগ্রহী। সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের উদ্যোগে পরিচালিত এক গবেষণায় এই তথ্য পাওয়া গেছে। দেশের আট জেলার সাড়ে ৩ হাজারের বেশি মানুষের ওপর এই জরিপ করা হয়।

রবিবার (২৪ জানুয়ারি) গবেষক দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই গবেষণাটি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন হাসান মাহমুদ রেজা এবং নর্থ সাউথের গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের পরিচালক আহমদ হোসেনের নেতৃত্বে পরিচালনা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন