
নিউজ ডেস্কঃ ভাল কাজের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ৩৮ বাংলাদেশি শিশুকে উদ্ধারের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত পাঠাচ্ছে ভারত সরকার। আজ সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে শিশুদের দেশে ফেরত পাঠানো হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের মিনিস্টার (পলিটিক্যাল) বিএম জামাল হোসেন।