News71.com
 Bangladesh
 25 Jan 21, 06:58 PM
 205           
 0
 25 Jan 21, 06:58 PM

দেশে পৌঁছেছে করোনার ৫০ লাখ ডোজ ভ্যাকসিন।।

দেশে পৌঁছেছে করোনার ৫০ লাখ ডোজ ভ্যাকসিন।।

নিউজ ডেস্কঃ ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারের কেনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা ৫০ লাখ ডোজ দেশে পৌঁছেছে। আজ সোমবার সকাল ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে এসব ভ্যাকসিন এসে পৌঁছায়।

ভ্যাকসিনের বিষয়ে আজ সকাল সাড়ে ১১টায় ব্রিফ করে বেক্সিমকো। টিকা সংরক্ষণের জন্য বেক্সিমকোর ওয়্যারহাউসে নিয়ে যাওয়া হবে। এরপর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট তারিখে তা জেলা-উপজেলার নির্ধারিত স্থানে পৌঁছে দেবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

এই টিকার বাইরে দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কর্মরতদের সুরক্ষায় ১০ লাখ ডোজ টিকা আনবে বেক্সিমকো। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী দেশে টিকা দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন