News71.com
 Bangladesh
 25 Jan 21, 11:02 AM
 280           
 0
 25 Jan 21, 11:02 AM

ভারতের প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াজের সম্মুখভাগে থাকবে বাংলাদেশ॥

ভারতের প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াজের সম্মুখভাগে থাকবে বাংলাদেশ॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশের তিন বাহিনী মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষে নয়াদিল্লিতে ভারতের বার্ষিক প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের সম্মুখভাগে থাকবে। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক, বাংলাদেশ নৌবাহিনীর নাবিক এবং বাংলাদেশ বিমান বাহিনীর বিমান যোদ্ধাদের সমন্বয়ে গঠিত এই দলের নেতৃত্ব দেবেন মোহতসিম হায়দার চৌধুরী। তিনি জানান, “বাংলাদেশ সেনাবাহিনী দলের নেতৃত্বে থাকবে। প্রথম ছয় সারিতে থাকবে তারা। এরপর যথাক্রমে দুটি নৌ বাহিনীর সারি ও দুটি বিমান বাহিনীর সারি থাকবে। কুচকাওয়াজ শেষে সমন্বিত কন্টিনজেন্ট আগামী ৩০ জানুয়ারি দেশে ফিরবে। তিনি আরও বলেন আমরা কোভিড -১৯ এর সমস্ত ( প্রোটোকল ) নিয়ম অনুসরণ করছি, বলেন তিনি।

আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। করোনা মহামারি পরিস্থিতিতে এবার কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবে না। তবে নয়াদিল্লিতে অনুষ্ঠিত প্যারেডে অংশ নেবে বাংলাদেশের তিন বাহিনীর সদস্যরা। ভারতীয় সংবাদসংস্থা এএনআই এর প্রতিবেদনে বলা হয়, প্রজাতন্ত্র দিবসের প্যারেডের প্রথম দশ সারির নেতৃত্ব দেবে বাংলাদেশের সেনারা। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশের সেনারা এই প্যারেডে অংশ নেবেন বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন