
নিউজ ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, জোর করে কাউকে ভ্যাকসিন দেওয়া হবে না। যে চাইবে তাকেই ভ্যাকসিন দেওয়া হবে। ফ্রন্টলাইন ওয়ার্কারদের সবচেয়ে আগে অগ্রাধিকার দেওয়া হবে। আজ রবিবার সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, করোন পরীক্ষায় অ্যান্টিবডি টেস্ট করার অনুমোদন দিয়েছে সরকার। অ্যান্টিবডি টেস্টের কিট বেসরকারিভাবে আমদানি করা যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী ভ্যাকসিন প্রয়োগ করা হবে।