News71.com
 Bangladesh
 24 Jan 21, 08:48 PM
 275           
 0
 24 Jan 21, 08:48 PM

বাংলাদেশের চেয়ে আমেরিকাতে ধর্ষণের ঘটনা বেশি ঘটে॥ পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের চেয়ে আমেরিকাতে ধর্ষণের ঘটনা বেশি ঘটে॥ পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ আমেরিকাতে বাংলাদেশের চেয়ে ধর্ষণের ঘটনা বেশি ঘটলেও খবরের শিরোনাম হয় বাংলাদেশ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন। আজ রবিবার (২৪ জানুয়ারি) বিকেলে আমেরিকার চেম্বার অ্যামচাম আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য ও সেবা রপ্তানির ক্ষেত্রে অ্যামচাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ সব সামাজিক সূচকে এগিয়ে চলেছে। বর্তমান সরকার গৃহ উপহার দিয়ে গৃহহীনদের পাশে দাঁড়িয়েছে। ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দিচ্ছে। মানুষের কল্যাণে কাজ করছে সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন