News71.com
 Bangladesh
 24 Jan 21, 08:00 PM
 220           
 0
 24 Jan 21, 08:00 PM

কালিয়াকৈরে পরিবেশ অধিদপ্তরের অভিযান ॥ ৬ ইটভাটা গুঁড়িয়ে ৩২ লক্ষ টাকা জরিমানা

কালিয়াকৈরে পরিবেশ অধিদপ্তরের অভিযান ॥ ৬ ইটভাটা গুঁড়িয়ে ৩২ লক্ষ টাকা জরিমানা

নিউজ ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৪ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর নেতৃত্ব দিবব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী, গোয়ালবাথান ও দরবাড়িয়া এলাকায় অবৈধ ইটভাটাবিরোধী অভিযান চালান পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় বড়ইবাড়ী এলাকায় আব্দুল মালেক সরকারের মালিকানাধীন বড়ইবাড়ী ন্যাশনাল ব্রিকস-১ ও বড়ইবাড়ী ন্যাশনাল ব্রিকস-২ গুঁড়িয়ে দেওয়া হয়। পরে গোয়ালবাথান এলাকায় বুলবুল আহমেদের জে বি বি ব্রিকস, দরবাড়িয়া এলাকার মেসার্স রায়মা ম্যানুফ্যাকচারিং ব্রিকস, হাবিবুর রহমানের স্টং ব্রিকস ও লাল মিয়ার মেসার্স ন্যাশনাল ব্রিকস ইটভাটাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া ওইসব ইটভাটা মালিককে ৩২ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন