News71.com
 Bangladesh
 24 Jan 21, 07:58 PM
 225           
 0
 24 Jan 21, 07:58 PM

আগামীকাল সোমবার দেশে আসছে করোনার ৫০ লাখ টিকা॥

আগামীকাল সোমবার দেশে আসছে করোনার ৫০ লাখ টিকা॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সরকারের চুক্তি অনুযায়ী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি ‘কোভিশিল্ড’ নামের করোনা ভ্যাকসিনটির ৫০ লাখ ডোজ প্রথম ধাপে আগামীকাল সোমবার দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। আজ রবিবার (২৪ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ইতোমধ্যে উপহার হিসেবে ২০ লাখ ডোজ টিকা আমাদের দিয়েছে ভারত সরকার। চুক্তি অনুয়াযী কাল সোমবার আসছে আরো ৫০ লাখ টিকা। এরপর পর্যায়ক্রমে বাকি টিকা আসবে।


পরবর্তী ধাপে আসা টিকা ঢাকাসহ দেশের জেলা ও উপজেলা পর্যায়ে কোথায় কীভাবে সংরক্ষণ করা হবে সেটিও ঠিক করা আছে বলে জানিয়েছেন মন্ত্রী। জাহিদ মালেক বলেন, আগামী ২৭ জানুয়ারি কুর্মিটোলা হাসপাতালে নার্সদের থেকে ভ্যাকসিন দেয়া শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধন করবেন। ভ্যাকসিন কীভাবে প্রয়োগ করা হবে সেজন্য আমাদের জাতীয় কমিটি আছে। তারা এ সংক্রান্ত প্রস্তুতি শেষ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন