
নিউজ ডেস্কঃ রাজধানীর হাইকোর্টের সামনের রাস্তায় ছুরিকাঘাতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। তার আনুমানিক বয়স ৪৫ বছর।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী পরিদর্শক (এএসআই) আব্দুল খান এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ভ্যান চালক আ. রহমান জানান, হাইকোর্টের সামনের রাস্তা দিয়ে ভ্যান নিয়ে যাওয়ার সময় রাস্তা থেকে লোকজন রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে তার ভ্যানে উঠিয়ে হাসপাতালে পাঠিয়ে দেয়। তিনি একাই তাকে হাসপাতালে নিয়ে আসনে। কে বা কারা তাকে ছুরি মেরেছে তা জানাতে পারেনি ভ্যানচালক আ. রহমান।