News71.com
 Bangladesh
 23 Jan 21, 08:28 PM
 204           
 0
 23 Jan 21, 08:28 PM

সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ॥ পররাষ্ট্রমন্ত্রী

সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ॥ পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেশের গৃহহীন-ভূমিহীনদেরকে বিনামূল্যে বসতঘর প্রদান বিশ্বে নতুনের সূচনা করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আরেক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। সোনার বাংলা গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দেশের গৃহহীন-ভূমিহীনদের জন্য বিনামূল্যে বসতঘর নির্মাণ প্রকল্প শুরু হয়েছে। ধাপে ধাপে এই কার্যক্রম আরও বৃদ্ধি পাবে। মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য আমরা গর্বিত। সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধান করে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। আজ সিলেটে ঘর উপহার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন