News71.com
 Bangladesh
 23 Jan 21, 08:15 PM
 195           
 0
 23 Jan 21, 08:15 PM

অনুপ্রবেশকারীদের বিতাড়িত করে ত্যাগীদের মূল্যায়ন করা হবে।। মেয়র তাপস

অনুপ্রবেশকারীদের বিতাড়িত করে ত্যাগীদের মূল্যায়ন করা হবে।। মেয়র তাপস

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের সংগঠন থেকে বিতাড়িত করে ত্যাগীদের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় ষড়যন্ত্রকারীদের থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মেয়র তাপস। তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা সবসময় ষড়যন্ত্র করে যাবে। তাই বলে হাল ছেড়ে দিলে চলবে না। সবাইকে সতর্ক থেকে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, তৃণমূল একটি সংগঠনের ভিত্তি। তৃণমূল যদি দুর্বল থাকে তাহলে ওপরে টালমাটাল অবস্থা হবে। তাই তৃণমূল থেকে সংগঠনকে সাজাতে হবে। একই সঙ্গে সম্মিলিতভাবে ঢাকা সিটিকে উন্নত করে গড়ে তোলা হবে বলেও জানান মেয়র।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন