News71.com
 Bangladesh
 23 Jan 21, 08:14 PM
 207           
 0
 23 Jan 21, 08:14 PM

নোয়াখালীর কোম্পানিগঞ্জে রোববার অর্ধদিবস হরতাল।।

নোয়াখালীর কোম্পানিগঞ্জে রোববার অর্ধদিবস হরতাল।।

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিবার সম্পর্কে নেতিবাচক মন্তব্যের প্রতিবাদে ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর বিচার দাবিতে কোম্পানিগঞ্জে অর্ধদিবস হরতাল ডাকা হয়েছে। রোববার (২৪ জানুয়ারি) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পালিত হবে এ হরতাল। শনিবার এ ঘোষণা দেন বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র ও ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা।

এর আগে শুক্রবার থেকেই অবস্থান ধর্মঘট পালন করে আসছেন ওবায়দুল কাদেরের সমর্থকরা। রাত থেকেই বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে অবস্থান নেয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো। কনকনে শীত উপেক্ষা করেই সারারাত একরামুল করিম চৌধুরীকে দল থেকে বহিষ্কার, জেলা আওয়ামী লীগের কমিটি বাতিল, নোয়াখালীতে অপরাজনীতি, টেন্ডারবাজি, চাকরি বাণিজ্য বন্ধসহ বিভিন্ন দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি করছিলেন। এ কর্মসূচি শুরুর ১৭ ঘণ্টা পর শনিবার সকাল সাড়ে ১০টায় অবস্থান ধর্মঘট প্রত্যাহার করেন তারা। এ সময় ঘোষণা দেওয়া হয় অর্ধদিবস হরতালের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন