News71.com
 Bangladesh
 23 Jan 21, 03:33 PM
 255           
 0
 23 Jan 21, 03:33 PM

আবারও পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রতিশ্রুতি বাংলাদেশের।।

আবারও পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রতিশ্রুতি বাংলাদেশের।।

নিউজ ডেস্কঃ আবারও পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের প্রতি পূর্ণ ও দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। শুক্রবার জাতিসংঘের বেশকিছু সদস্যরাষ্ট্র আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রতিশ্রুতির কথা জানান সংস্থাটিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর করার ঐতিহাসিক মুহূর্ত উদ‌যাপন করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, সুইজারল্যান্ডের জেনেভা ও অস্ট্রিয়ার ভিয়েনায় একযোগে হয় এই ভার্চুয়াল অনুষ্ঠান। এতে অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশও যোগ দেয়। অনুষ্ঠানটি অস্ট্রিয়া, ব্রাজিল, কোস্টারিকা, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, মেক্সিকো, নাইজেরিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও থাইল্যান্ডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস ও ইন্টারন্যাশনাল কোয়ালিশন টু অ্যবোলিশ নিউক্লিয়ার উইপনের প্রধানেরা বক্তব্য দেন। অনুষ্ঠানটি উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়েছেন আন্তোনিও গুতেরেস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন