
নিউজ ডেস্কঃ শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঘন কুয়াশার কারণে শনিবার রাত ২টা থেকে সকাল ৯টা পর্যন্ত প্রায় ৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখতে হয়। পরে সকাল সোয়া ৯ টার দিকে যানবাহন নিয়ে একটি ফেরি শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।
বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, শনিবার রাত ২টা থেকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে নৌরুটের এক ফুট অদূরে দিক নির্দেশনামূলক বয়া বাতি অস্পষ্ট হয়ে আসে। এ সময় পদ্মানদীতে দিকনির্ণয়ে ব্যর্থ হয় ফেরি চালকরা। দুর্ঘটনা এড়াতে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।