
নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আবদুল মোমেন বলেছেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করা এবং মাদক ও সন্ত্রাসকে না বলাটা দেশসহ সকলের জন্য মঙ্গল। কারণ যে একবার সন্ত্রাসী হয়, তার জীবনের পরিণতি হয় বড় কঠোর। সে নিজের শত্রু, পরিবারের শত্রু, কমিউনিটির শত্রু, দেশের শত্রু। এমনকি তার মৃত্যুর সময় কেউ ধারেকাছে আসে না। সুতরাং যারা তরুণ, অবশ্যই আপনারা সন্ত্রাসের বাইরে থাকবেন এবং মাদকের ধারেকাছে যাবেন না।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সিলেটে র্যাব-৯ এর আয়োজনে অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী ‘র্যাব ফোর্সেস হাফ ম্যারাথন’ শেষে পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।