
নিউজ ডেস্কঃ পারিবারিক কলহের জেরে স্বামীর গোপনাঙ্গে ব্লেড চালিয়ে দিয়েছেন এক নারী। পরে তিনি নিজেই তার স্বামীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা বেগতিক দেখে স্বামীকে হাসপাতালে ফেলেই তিনি পালিয়েছেন। আহত ব্যক্তির নাম পলাশ সরকার (৩২)। তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের ফয়েন উদ্দিনের মেয়ে খাদেজা খাতুনের (২৭) সঙ্গে কয়েক মাস আগে তার বিয়ে হয়। আজ শুক্রবার সকালে বাবার বাড়িতেই এ কাণ্ড করেছেন খাদেজা। পলাশ সরকারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।