News71.com
 Bangladesh
 22 Jan 21, 08:09 PM
 207           
 0
 22 Jan 21, 08:09 PM

নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স খাদে।। রোগীসহ নিহত ২, আহত ৫ জন

নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স খাদে।। রোগীসহ নিহত ২, আহত ৫ জন

নিউজ ডেস্কঃ মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স মহাসড়কের খাদে পড়ে গেছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ দুজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব বামুড়া এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী খাদিজা বেগম (৫০) ও একই এলাকার জালাল মিয়ার ছেলে মেহেদী হাসান (১৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশালের উজিরপুর থেকে চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় যাচ্ছিল খাদিজা বেগমের পরিবার। অ্যাম্বুলেন্সটি ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের কুতুবপুর বড় কেশবপুর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই এ্যাম্বুলেন্সে থাকা রোগী খাদিজা বেগম ও তার ভাতিজা মেহেদী হাসান মারা যান। দুর্ঘটনায় আহত হন অ্যাম্বুলেন্সের চালক বাশার মিয়াসহ পাঁচজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলার পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন