News71.com
 Bangladesh
 22 Jan 21, 08:07 PM
 202           
 0
 22 Jan 21, 08:07 PM

ভ্যাকসিন উপহার দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী মোদিকে শেখ হাসিনার শুভেচ্ছা।।

ভ্যাকসিন উপহার দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী মোদিকে শেখ হাসিনার শুভেচ্ছা।।

নিউজ ডেস্কঃ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ২০ লাখ ডোজ বাংলাদেশকে উপহার দেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত ‘সেলিব্রেটিং হানড্রেড ইয়ারর্স অব দি ইউনিভার্সিটি অব ঢাকা : রিফ্লেকশনস ফ্রম দ্য অ্যালামনাই- ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল’ শীর্ষক ঐতিহাসিক আন্তর্জাতিক ই-সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী ভাষণে এ শুভেচ্ছা জানান।

শেখ হাসিনা বলেন, আপনারা জানেন যে, ভারতের উপহার হিসেবে আমাদের দেওয়া করোনাভাইরাস ভ্যাকসিন ইতোমধ্যেই এখানে পৌঁছেছে। আমরা যে ভ্যাকসিন কিনেছি সেগুলো ২৫ থেকে ২৬ জানুয়ারি নাগাদ এখানে পৌঁছাবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। কোভিড-১৯ ভ্যাকসিন কেনার ক্ষেত্রে সরকারি পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা করোনাভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন