News71.com
 Bangladesh
 22 Jan 21, 08:04 PM
 201           
 0
 22 Jan 21, 08:04 PM

সিনিয়র সচিব হলেন ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল॥

সিনিয়র সচিব হলেন ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল॥

নিউজ ডেস্কঃ সিনিয়র সচিব পদে পদোন্নতি পেলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি। গত ২০ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সিনিয়র সচিব পদে নিয়োগ দেয়া হয়। সিনিয়র সচিব পদে পদোন্নতি পাওয়ায় আইএসপিআরসহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতর/সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার শেরে বাংলা নগর গণভবন কমপ্লেক্সে তাঁর অফিস কক্ষে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরাও তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি গত বছরের ৬ জুলাই সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্বপ্রাপ্ত হন। ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি বিসিএস প্রশাসন ক্যাডারের সপ্তম ব্যাচের একজন কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন