
নিউজ ডেস্কঃ প্রতিক্রিয়াশীলতা এখন বিএনপির রাজনৈতিক চরিত্রের অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা টিকা দেওয়ার কাজ স্বচ্ছতা এবং সফলতার সঙ্গে শেষ হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ধর্মের দোহাই ও সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে মানুষকে আর বোকা বানানো যাবে না। বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের মুখোশের আড়ালে লুকিয়ে আছে জুলুম আর লুটপাটতন্ত্র। তাই তারা টিকা আসার আগেই লুটপাটের মিথ্যা অভিযোগ করছে।