News71.com
 Bangladesh
 21 Jan 21, 08:51 PM
 230           
 0
 21 Jan 21, 08:51 PM

অবিলম্বে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হাইকোর্টে রিট॥

অবিলম্বে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হাইকোর্টে রিট॥

নিউজ ডেস্কঃ অবিলম্বে দেশের সকল স্কুল, কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গাজীপুরের ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাইয়ুম সরকার বৃহষ্পতিবার হাইকোর্টের সংশ্লিস্ট শাখায় এ রিট আবেদন দাখিল করেছেন। রিট আবেদনে শিক্ষা সচিব, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানসহ সংশ্লিস্ট ছয়জনকে বিবাদী করা হয়েছে। রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে সরকারি সিদ্ধান্তে গতবছর ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় নোটিশ দিয়ে বন্ধের মেয়াদ বাড়িয়েছে সরকার। সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন