News71.com
 Bangladesh
 21 Jan 21, 08:46 PM
 266           
 0
 21 Jan 21, 08:46 PM

ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্যের পদত্যাগ॥

ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্যের পদত্যাগ॥

নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে দেবাশীষ ভট্টাচার্য নিজেই এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছি। গতকাল অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছি।’ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা দায়িত্ব পালন করে থাকেন।

এর আগে চলতি বছরেই দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেছিলেন। ২০১৯ সালের ২১ জুলাই দেবাশীষ ভট্টাচার্যসহ ৭০ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। এর মধ্যে ৩১ জন নতুন নিয়োগ, ৩২ জনকে পুনরায় নিয়োগ ও ৭ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল থেকে পদোন্নতি দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন