
নিউজ ডেস্কঃ করোনায় আক্রান্ত হয়ে চ্যানেল নাইনের সাবেক প্রতিবেদক আফজাল মোহাম্মদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর। আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জানা গেছে, হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ আজ বৃহস্পতিবার নিজ জেলা পঞ্চগড়ে নিয়ে যাওয়া হবে। আফজালের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।