News71.com
 Bangladesh
 21 Jan 21, 08:32 PM
 224           
 0
 21 Jan 21, 08:32 PM

পদ্মা ও পায়রা সেতু সম্পন্ন হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় নতুন দিগন্ত উন্মোচন হবে॥পরিকল্পনা মন্ত্রী

পদ্মা ও পায়রা সেতু সম্পন্ন হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় নতুন দিগন্ত উন্মোচন হবে॥পরিকল্পনা মন্ত্রী

নিউজ ডেস্কঃ পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার জন্য সুদিন আসছে। এক বছরের মধ্যে পদ্মা ও পায়রা সেতুর কাজ শেষ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য নতুন দিগন্ত উন্মোচন হবে। উন্নয়নে পাল্টে যাবে এই এলাকার চিত্র। দ্রুত উন্নয়ন হবে এই অঞ্চলে। দেশের সার্বিক প্রবৃদ্ধি ১ থেকে ২ ভাগ বেড়ে যাবে।

আজ বৃহস্পতিবার দুপুরে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জনশুমারি ও গৃহগণনা-২০২১ উপলক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় মন্ত্রী আরও বলেন, ভাঙ্গা থেকে পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত রেল প্রকল্প অনুমোদন হয়ে আছে। পায়রা বন্দরের প্রয়োজনেই রেল লাইন হতে হবে। মহাসড়কগুলো ফোরলেনে উন্নীত করার প্রকল্প হাতে নেয়া হয়েছে। দিন দিন দেশ এগিয়ে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন