News71.com
 Bangladesh
 21 Jan 21, 07:23 PM
 225           
 0
 21 Jan 21, 07:23 PM

ঢাকা জেলার ১০৫০ গৃহহীন পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহার॥

ঢাকা জেলার ১০৫০ গৃহহীন পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহার॥

নিউজ ডেস্কঃ মুজিববর্ষে 'বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না' প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা জেলায় মোট এক হাজার ৫০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের অনুকূলে দুই শতাংশ জমিসহ গৃহ বরাদ্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।তিনি বলেন, ঢাকা জেলার দোহার উপজেলায় ১৯৮টি, নবাবগঞ্জ উপজেলায় ৭৭০টি, কেরানীগঞ্জ উপজেলায় ৫টি, সাভার উপজেলায় ৪১টি এবং ধামরাই উপজেলায় ৩৬টি গৃহ বরাদ্দ করা রয়েছে।

জেলা প্রশাসক আরো বলেন, প্রতিটি গৃহে বৈদ্যুতিক সংযোগ, গভীর নলকুপ এবং স্বাস্থ্য সম্মত টয়লেট নির্মাণ করে দেয়া হয়েছে। এছাড়া চলাচলের সুবিধার জন্য গৃহসমূহের পাশাপাশি রাস্তা নির্মাণ করে দেয়া হয়েছে। এই গৃহ নির্মাণ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধিগণ সম্পৃক্ত ছিলেন। তাদের সহযোগিতায় গৃহ নির্মাণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন