News71.com
 Bangladesh
 21 Jan 21, 07:22 PM
 227           
 0
 21 Jan 21, 07:22 PM

করোনা আপডেট॥ দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৬, শনাক্ত ৫৮৪ জন

করোনা আপডেট॥ দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৬, শনাক্ত ৫৮৪ জন

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে সাত হাজার ৯৬৬ জনের। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৫৮৪ জন। সব মিলিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ২৭১ জনে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন