News71.com
 Bangladesh
 21 Jan 21, 07:13 PM
 216           
 0
 21 Jan 21, 07:13 PM

বিএনপি নেতা হারিছ চৌধুরীকে ধরতে সিআইডির রেড অ্যালার্ট জারি॥

বিএনপি নেতা হারিছ চৌধুরীকে ধরতে সিআইডির রেড অ্যালার্ট জারি॥

নিউজ ডেস্কঃ বিএনপি নেতা হারিছ চৌধুরীকে ধরতে রেড এলার্ট জারি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা, কিবরিয়া হত্যা মামলাসহ ১০ ট্রাক অস্ত্র মামলায় দণ্ডিত এই নেতা বিদেশে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন বলে জানিয়েছে সংস্থাটি। তবে তিনি ঠিক কোথায় আছেন, তা স্পষ্ট করতে পারেনি তারা। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত চার দলীয় জোট সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ছিলেন হারিছ চৌধুরী। ২০০৭ সালের ১১ জানুয়ারি সরকার গঠনের পর থেকে হারিছ চৌধুরী হাওয়ায় মিলিয়ে যান। তার কোনো সন্ধান পায়নি সরকার। সিআইডির এডিশনাল ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম বলেন, বহাল তবিয়তে সবার চোখকে ফাঁকি দিয়ে দেশের বাইরে জায়গা বদল করে করে ঘুরে বেড়াচ্ছেন, বিএনপির নেতা হারিছ চৌধুরী। এর আগেও ২০১৫ সালে তাকে ধরতে রেড এলার্ট জারি করা হয়। কিন্তু সে চেষ্টা কাজে আসেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন