News71.com
 Bangladesh
 21 Jan 21, 01:33 PM
 245           
 0
 21 Jan 21, 01:33 PM

পরীক্ষা ছাড়াই এসএসসি-এইচএসসির ফল প্রকাশে ৩ বিল পাসের সুপারিশ

পরীক্ষা ছাড়াই এসএসসি-এইচএসসির ফল প্রকাশে ৩ বিল পাসের সুপারিশ

নিউজ ডেস্কঃ করোনা মহামারির মতো বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই এসএসসি, এইচএসসি এবং সমমানের ফল প্রকাশে সংসদে উত্থাপিত পৃথক তিনটি বিল পাসের সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সুপারিশ সম্বলিত প্রতিবেদন সংসদে উত্থাপন করা হয়েছে। ড আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে প্রতিবেদন তিনটি উত্থাপন করেন সংসদীয় কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা। তিনি 'ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১', 'বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১' ও 'বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল- ২০২১' পাসের জন্য কমিটির বৈঠকে সর্বসম্মত সুপারিশ করা হয়েছে বলে সংসদকে জানান।

গত ১৯ জানুয়ারি জাতীয় সংসদে বিল তিনটি উত্থাপন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে বিল তিনটি পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। ওই দিনই সংসদীয় কমিটির বৈঠকে পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রতিবেদন চূড়ান্ত করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন