News71.com
 Bangladesh
 21 Jan 21, 01:06 PM
 240           
 0
 21 Jan 21, 01:06 PM

৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে করোনা টিকাদান শুরু॥স্বাস্থ্যমন্ত্রী

৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে করোনা টিকাদান শুরু॥স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে। করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ যেমন সফল হয়েছে টিকাদানের ক্ষেত্রেও তেমন সফল হবে। আজ বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। আজ সকালে ভারতের উপহার দেওয়া করোনার টিকার প্রায় ২০ লাখ ডোজ ঢাকায় পৌঁছায়। এসময় বিমানবন্দরে উপস্থিত থেকে সেগুলো গ্রহণ করেন স্বাস্থ‌্যমন্ত্রী ও স্বাস্থ‌্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন