News71.com
 Bangladesh
 21 Jan 21, 01:05 PM
 228           
 0
 21 Jan 21, 01:05 PM

ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় ডুবল মাইক্রোবাস॥৫ জনকে জীবিত উদ্ধার

ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় ডুবল মাইক্রোবাস॥৫ জনকে জীবিত উদ্ধার

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় ফেরিতে ওঠার সময় একটি মাইক্রোবাস পদ্মায় ডুবে গেছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ৫ নম্বর পল্টন দিয়ে ফেরিতে উঠতে গিয়ে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের সহায়তায় ৫ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের এজিএম (মেরিন) আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন