News71.com
 Bangladesh
 21 Jan 21, 10:34 AM
 243           
 0
 21 Jan 21, 10:34 AM

ভাতিজির শরীর ব্লেড দিয়ে কেটে রক্তাক্ত, চাচা গ্রেপ্তার

ভাতিজির শরীর ব্লেড দিয়ে কেটে রক্তাক্ত, চাচা গ্রেপ্তার

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ায় শান্তা আক্তার (২৫) নামে এক নারীকে হাত-পা বেঁধে শরীরের বিভিন্নস্থানে ব্লেড দিয়ে নির্যাতনকারী চাচা আলী মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শিলাউর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম জানান, নির্যাতনের ঘটনায় শান্তার মা রৌশনা আক্তার বাদী হয়ে তিন চাচা হুমায়ূন মিয়া, আলী মিয়া ও রতন মিয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে আলী মিয়াকে গ্রেপ্তার করে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন