
নিউজ ডেস্কঃ শিল্প ও সংস্কৃতি চর্চায় এ অঞ্চলে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে উল্লেখ করে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নফর শিশুদের এতে উৎসাহিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।বুধবার (২০ জানুয়ারি) রাজধানীর কসমস সেন্টারে ‘শেখ হাসিনা: অন দ্য রাইট সাইড অব হিস্ট্রি’ শীর্ষক দুমাসব্যাপী চলমান শিল্পকর্ম প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আপনার শিশুকে শিল্প ও সংস্কৃতি চর্চায় অনুপ্রাণিত করুন। কোভিড-১৯ মহামারি অনেক কিছুই বদলে দিয়েছে। তবে আমি আশা করি একটি নতুন বিশ্ব গড়ায় শিল্পীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।