News71.com
 Bangladesh
 20 Jan 21, 08:55 PM
 248           
 0
 20 Jan 21, 08:55 PM

করোনা জয় করে বাসায় ফিরলেন জাসদনেতা হাসানুল হক ইনু

করোনা জয় করে বাসায় ফিরলেন জাসদনেতা হাসানুল হক ইনু

নিউজ ডেস্কঃ জাসদ সভাপতি হাসানুল হক ইনু আজ বুধবার বিকাল ৪টায় হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাসায় ফিরেছেন। তিনি ১২ জানুয়ারি কোভিড টেস্টে পজিটিভ হয়ে চিকিৎসকগণের পরামর্শে বাসায় আইসোলেশনে ছিলেন। পরবর্তীতে চিকিৎসকগণের পরামর্শে সতর্কতামূলক ও প্রতিরোধমূলক চিকিৎসা গ্রহণের জন্য গত শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে সিনিয়র কনসালটেন্ট ডা. মহিউদ্দিন আহমেদের অধীনে কোভিড ইউনিটে ভর্তি হন।

মেডিকেল টেস্টের ফলাফল পর পর চারদিন ধারাবাহিকভাবে স্বাভাবিক থাকায় এবং কোভিড সংশ্লিষ্ট কোনো জটিলতা না দেখা দেয়ায় আজ ৯ম দিনে চিকিৎসকগণ তাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে বাসায় কঠোর আইসোলেশনে থেকে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া ও ২৬ জানুয়ারি কোভিড টেস্ট করার ব্যবস্থাপত্র দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন