News71.com
 Bangladesh
 20 Jan 21, 08:55 PM
 233           
 0
 20 Jan 21, 08:55 PM

পরিমাপে কারচুপির দায়ে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

পরিমাপে কারচুপির দায়ে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

নিউজ ডেস্কঃ জ্বালানি তেল পরিমাপে কারচুপি করায় কর্ণফুলী উপজেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিসের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দুই ফিলিং স্টেশনকে জরিমানা করেছে। বুধবার (২০ জানুয়ারি) কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা এ অভিযানে নেতৃত্ব দেন। বিএসটিআই'র উপ-পরিচালক মোসতাক আহমেদ জানান, অভিযানে আমিন উল্লাহ ট্রেডিং করপোরেশন ফিলিং স্টেশন ও কর্ণফুলী সিএনজি ফিলিং স্টেশন লিমিটেড নামের দুইটি ফিলিং স্টেশনকে মাপে কারচুপির অভিযোগে পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন