News71.com
 Bangladesh
 20 Jan 21, 07:43 PM
 239           
 0
 20 Jan 21, 07:43 PM

জাতীয় সংসদে ৬টি সংসদীয় স্থায়ী কমিটি পুর্নগঠন॥

জাতীয় সংসদে ৬টি সংসদীয় স্থায়ী কমিটি পুর্নগঠন॥

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে আজ ৬টি সংসদীয় স্থায়ী কমিটি পুর্নগঠন করা হয়েছে। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী সংসদে এ কমিটিগুলোর পুর্নগঠনের প্রস্তাব আনলে তা কন্ঠ ভোটে অনুমোদন দেয়া হয়। পুর্নগঠিত কমিটিগুলো হচ্ছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন