News71.com
 Bangladesh
 20 Jan 21, 07:32 PM
 232           
 0
 20 Jan 21, 07:32 PM

অসময়ে ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

অসময়ে ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

নিউজ ডেস্কঃ আগে থেকেই পূর্বাভাস ছিল ১৯ জানুয়ারি পর দেশে বৃষ্টি হতে পারে।সেই পূর্বাভাসই সত্যি হলো। বুধবার (২০ জানুয়ারি) সকাল ১০টার পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ফলে বেড়ে গেছে শীতের তীব্রতাও। শুধু রাজধানীতেই নয়, বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন স্থানেও।

এ প্রসঙ্গে আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক কাওসার পারভীন বলেন, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় শীত অনুভূত হচ্ছে। দেশের সব স্থানেই তাপমাত্রা ১০ ডিগ্রির বেশি। বুধবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের আশঙ্কা আছে। এই বৃষ্টি তিন দিন হতে পারে। ২৩ তারিখ থেকে শীত আরও বাড়বে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন