News71.com
 Bangladesh
 20 Jan 21, 07:26 PM
 228           
 0
 20 Jan 21, 07:26 PM

কুষ্টিয়ার এসপিকে হাইকোর্টে তলব

কুষ্টিয়ার এসপিকে হাইকোর্টে তলব

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) তানভীর আরাফাতকে তলব করেছেন হাইকোর্ট। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

জেলার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে অসদাচরণের অভিযোগের বিষয়ে তাকে তলব করা হয়। আগামী ২৫ জানুয়ারি তানভীর আরাফাতকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে কারণ দর্শাতে বলেছেন আদালত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন