News71.com
 Bangladesh
 20 Jan 21, 07:24 PM
 218           
 0
 20 Jan 21, 07:24 PM

৩৫ লাখ ডোজ ভ্যাকসিন আসছে বৃহস্পতিবারঃ পররাষ্ট্রমন্ত্রী

৩৫ লাখ ডোজ ভ্যাকসিন আসছে বৃহস্পতিবারঃ পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ ভারত থেকে আগামীকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) করোনাভাইরাসের ৩৫ লাখ ডোজ ভ্যাকসিন বাংলাদেশে আসছে। এর মধ্যে ২০ লাখ ভ্যাকসিন বাংলাদেশ উপহার হিসেবে পাচ্ছে। বুধবার (২০ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে কন্ট্রাক্ট ফার্মিং- বিষয়ক এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান।

আব্দুল মোমেন জানান, ভারত উপহার হিসেবে করোনার ২০ লাখ ডোজ ভ্যাকসিন বাংলাদেশকে দেবে। এছাড়া চুক্তির আওতায় প্রথম চালান হিসেবে ১৫ লাখ ভ্যাকসিন দেশে আসবে। পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামীকাল সব মিলিয়ে ৩৫ লাখ ভ্যাকসিন দেশে আসবে। দেশে ভ্যাকসিন আসার পরই তা দেওয়ার কর্মসূচি শুরু হবে। ভ্যাকসিনের কর্মসূচি ধারাবাহিকভাবে চলতে থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন