
নিউজ ডেস্কঃ আগামী বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় শতবর্ষ উপলক্ষে নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্সসমূহের উদ্বোধনের ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন ভার্চ্যুয়াল ক্লাসরুমে আয়োজিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। এতে সঞ্চালনা করেন সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।