
নিউজ ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী হতে পাচারের শিকার ১৪ কিশোরীকে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে ৯৯৯-এ সংবাদের ভিত্তিতে তাদের উদ্ধার করা হয়। আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া বেশ কয়েকজন কিশোরী জানান, একমাস আগে গ্রাম থেকে চাকরির কথা বলে তাদের দৌলতদিয়া যৌনপল্লীতে নিয়ে আসা হয়। এরপর তাদের অন্ধকার ঘরে আটকে রেখে নির্যাতন করতে থাকে। উদ্ধারকৃতদের আদালতে হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।