News71.com
 Bangladesh
 20 Jan 21, 07:20 PM
 195           
 0
 20 Jan 21, 07:20 PM

বাবার ইঞ্জিনচালিত ভ্যানের দুর্ঘটনায় ছেলের মৃত্যু

বাবার ইঞ্জিনচালিত ভ্যানের দুর্ঘটনায় ছেলের মৃত্যু

নিউজ ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়ায় বাবার ইঞ্জিনচালিত ভ্যানের নিচে চাপা পড়ে বাবুল (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবুলের বাবা মো. রুহুল আমিন আহত হয়েছেন। বুধবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মহিপুর সদর ইউনিয়নের নিজশিববাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে রুহুল আমিন ও তার পুত্র বাবুল মোয়াজ্জেমপুর গ্রামের নিজ বাড়ি থেকে বেশ কিছু গাছ নিয়ে নিজের ভ্যানে করে মহিপুরে যাচ্ছিলেন। এসময় নিজশিববাড়িয়া মুলাম সংলগ্ন এলাকায় পৌঁছালে টমটমটি উল্টে সড়কে পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবুলের মৃত্যু হয়। স্থানীয়রা তাৎক্ষণিক রুহুল আমিনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

এলাকাবাসীর দাবি, বেশ কয়েক বছর ধরে সড়কের ভগ্ন দশায় এ দুর্ঘটনা ঘটেছে। মহিপুর থানার (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন