News71.com
 Bangladesh
 20 Jan 21, 11:33 AM
 268           
 0
 20 Jan 21, 11:33 AM

আসাদের অসামান্য অবদান অনুপ্রেরণার উৎসঃ রাষ্ট্রপতি

আসাদের অসামান্য অবদান অনুপ্রেরণার উৎসঃ রাষ্ট্রপতি

 

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে শহীদ আসাদের অসামান্য অবদান দেশের গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। রাষ্ট্রপতি বুধবার (২০ জানুয়ারি) শহিদ আসাদ দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে আরও বলেন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে শহিদ আসাদের আত্মত্যাগ আমাদের মুক্তিসংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসে একটি অনন্য মাইলফলক।

 

‘দেশে গণতন্ত্রের ইতিহাসে শহীদ আসাদ দিবস একটি অবিস্মরণীয় দিন’ জানিয়ে আবদুল হামিদ বলেন, ১৯৬৯ সালের ২০ জানুয়ারি তৎকালীন পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে এ দেশের ছাত্র সমাজের ১১ দফা দাবির মিছিলে পুলিশের গুলিতে এদিন শহীদ হন ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। তিনি শহীদ আসাদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে শহিদ আসাদ একটি অমর নাম। 

 

তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঊনসত্তরের গণআন্দোলনে তার আত্মত্যাগ আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। স্বাধিকারের দাবিতে সোচ্চার সকল শ্রেণি-পেশার মানুষ জেল-জুলুম উপেক্ষা করে রাজপথে নেমে আসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন