News71.com
 Bangladesh
 20 Jan 21, 11:30 AM
 273           
 0
 20 Jan 21, 11:30 AM

কুষ্টিয়ায় স্ত্রীসহ ওসির বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়ায় স্ত্রীসহ ওসির বিরুদ্ধে দুদকের মামলা

 

নিউজ ডেস্কঃ দুর্নীতি ও ঘুষ বাণিজ্যে জ্ঞাত আয় বহির্ভূত প্রায় সাড়ে ৩ কোটি টাকার সম্পদ অর্জনের দায়ে স্ত্রীসহ এক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তহিদুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন।

 

মামলায় অভিযুক্ত হলেন গাংনী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বর্তমানে রাঙামাটি জেলার পুলিশ বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রে (পিএসটিএস) কর্মরত পুলিশ পরিদর্শক হরেন্দ্রনাথ সরকার (৫৩) এবং তার স্ত্রী কৃষ্ণা রাণী অধিকারী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন