News71.com
 Bangladesh
 20 Jan 21, 11:27 AM
 217           
 0
 20 Jan 21, 11:27 AM

বাণিজ্যমেলা নিয়ে সংশয়, অনুমতি দেননি প্রধানমন্ত্রী

বাণিজ্যমেলা নিয়ে সংশয়, অনুমতি দেননি প্রধানমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা- ২০২১ প্রস্তাবে অনুমতি দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে এবার বাণিজ্যমেলা আয়োজন নিয়ে দেখা দিয়েছে সংশয়। তবে এটা নিশ্চিত যে, আগামী ১৭ মার্চ শুরু হচ্ছে না এক মাসব্যাপী এ মেলার এবারের আসর। মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

 

রপ্তানি উন্নয়ন ব্যুরোর এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রধানমন্ত্রী মেলা আয়োজনের জন্য পাঠানো প্রস্তাবে অনুমোদন দেননি। তাই মেলা হচ্ছে না। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তাব ফেরত পাঠানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে সে রকমই জানানো হয়েছে। কী কারণে প্রস্তাব ফেরত দেওয়া হলো জানতে চাইলে তিনি বলেন, কী কারণে ফেরত দেওয়া হয়েছে সেটা নির্দিষ্ট করে বলতে পারবো না। তবে ধারণা করা হচ্ছে, করোনা মহামারির জন্য হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন