
নিউজ ডেস্কঃ গল্প, উপন্যাসে 'সতীন' মানেই খল চরিত্র, ঝগড়াটে বা খারাপ কিছু বোঝাই। কিন্তু বাস্তবে এর ব্যতিক্রমও আছে। বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে মাজেদা বেগম ৪, ৫ ও ৬নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর তাঁর জয়ের জন্য সতীনরা দিনরাত ভোট চাচ্ছেন ভোটারদের কাছে।
তিন সতীন একই সঙ্গে ভোটারের কাছে গিয়ে ভোট চাওয়ায় বিষয়টি ভোটারদের মধ্যেও আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কয়েকজন ভোটার বলেছেন, বর্তমান সময়ে যখন সতিনদের মধ্যে মুখ দেখাদেখি পর্যন্ত হয় না, তখন এক সতীনের জয়ের জন্য আরো দুই সতীন অক্লান্ত পরিশ্রম করে ভোট চাওয়ার বিষয়টি একটি বিরল ঘটনা।