News71.com
 Bangladesh
 19 Jan 21, 09:56 PM
 288           
 0
 19 Jan 21, 09:56 PM

প্রথমে ঢাকায় টিকা কর্মসূচি শুরু হবেঃ স্বাস্থ্যমন্ত্রী

প্রথমে ঢাকায় টিকা কর্মসূচি শুরু হবেঃ স্বাস্থ্যমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ  ভারত সরকারের উপহারের ২০ লাখ টিকা আগে এলে আগেই বিতরণ শুরু হবে। প্রথমে সীমিত আকারে ঢাকায় টিকাদান কর্মসূচি শুরু হবে। পরবর্তীতে সারাদেশে জাতীয়ভাবে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা পর্যায়ে চারটি টিম কাজ করবে। উপজেলা পর্যায়ে দুটি টিম কাজ করবে। মেডিক্যাল কলেজের ছয়টি টিম কাজ করবে।

 

আমাদের যে সব ইনস্টিটিউট আছে সেখানেও টিম পাঠানো হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু জেলা, উপজেলা, সিটি কর্পোরেশনগুলোকে ধরে প্রতিদিন দুই লাখ মানুষকে টিকা দেওয়া হবে। প্রাথমিক ভাবে ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন