
নিউজ ডেস্কঃ মেহেরপুরের গাংনী উপজেলার ১০ ইটভাটায় অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৬০ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্র্যাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ জানুয়ারি) দিনভর এ অভিযান পরিচালনা করেন ভ্র্যাম্যমাণ আদালতের বিশেষ টিম।
অভিযানে উপজেলার বামন্দী, মটমুড়া, শুকুরকান্দী আকুবপুর, হোগলবাড়িয়া এলাকার তমা ব্রিকসকে ৭ লাখ টাকা, জোয়ার্দ্দার ব্রিকসকে ৬ লাখ টাকা, সমতা ব্রিকসকে ৮ লাখ টাকা, রুপসা ব্রিকসকে ৭ লাখ টাকা, এবং থ্রিস্টার ব্রিকসকে ৪ লাখ, বস ব্রিকসকে ৪ লাখ, বেস্ট ব্রিকসকে ৫ লাখ, একতা ব্রিকসকে ৬ লাখ, ভিশন ব্রিকসকে ৭ লাখ, জনতা ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদফতর কুষ্টিয়া জোনের উপপরিচালক আতাউর রহমান এ অভিযানের নেতৃত্ব দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।